ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

অনলাইনে ক্যাসিনো পরিচালনাকারী চক্রের হোতাকে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাবের সদস্যরা।

চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে গ্রেফতার হওয়া অনলাইন ক্যাসিনোর ওই মূলহোতার নাম মো. আলমাছ প্রধান। তিনি মতলব দক্ষিণের হাজী মো. বাদশা প্রধানের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে জুয়া খেলার নগদ দুই লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত পাঁচটি মোবাইলসেট, পাঁচ লাখ টাকার একটি ব্যাংক চেক, দুইটি এটিএম কার্ড ও অনলাইন ক্যাসিনোর হিসেবের বেশ কয়েকটি খাতা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে মতলব দক্ষিণ উপজেলার মতলব দক্ষিণ রথ বাজার এলাকায় আলমাছ প্রধানকে তার ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। সে একাধিক মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী চক্রের মূলহোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমাছ দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

অনলাইনে ক্যাসিনো পরিচালনাকারী চক্রের হোতাকে গ্রেফতার

আপডেট সময় ১০:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১