ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত বাতিল করেছেন। এর মধ্যে অন্যতম হল- কয়েকটি মুসলিম দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল।

জো বাইডেন স্থানীয় সময় বুধবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং প্রথম দিনেই অফিসে বসে তিনি ১৫টি নির্বাহী আদেশে সই করেন।

বাইডেনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে- ট্রাম্প প্রশাসন যে একাধিপত্যবাদী নীতি অনুসরণ করছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে।

বুধবার ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরও যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। ডোনাল্ড ট্রাম্প জরুরী ঘোষণার মধ্যদিয়ে এই প্রকল্পে বিপুল অংকের তহবিল বরাদ্দ দিয়েছিলেন কিন্তু জো বাইডেন তা বাতিল করলেন।

পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের মহামারী ও চীনের ভূমিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং গত জুলাই মাসে এ সংস্থা থেকে তিনি আমেরিকাকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই ট্রাম্পের সে সিদ্ধান্ত বাতিল করেছেন। আমেরিকা এখন থেকে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হিসেবে পরিচিতি পাবে।

বুধবার জো বাইডেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সাম্প্রতিক কিছু নেতিবাচক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে আমেরিকার ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে জো বাইডেন শপথ নেন। শপথ নেওয়ার পর তিনি মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ক পুনর্বহালের ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে- ডোনাল্ড ট্রাম্প বিশ্ব থেকে আমেরিকাকে যেভাবে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন বাইডেন তা থেকে বেরিয়ে আসবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন

আপডেট সময় ০১:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১