ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

বড় জয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিল না বাংলাদেশ। বোলারদের আক্রমণাত্মক বোলিং ও ব্যাটসম্যানদের সাবলীল ব্যাটিংয়ে বড় জয় পেল টাইগাররা। বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারাল তামিম ইকবালের দল। করোনার কারণে দীর্ঘ ১০ মাস পর এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২২ জানুয়ারি।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমেই ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন তামিম।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ছোট টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশ। ওপেনিংয়ে ৪৭ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও লিটন দাস। ১৪তম ওভারে আকিলের বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। ৩৮ বলে ১৪ রান করেন তিনি।

ওয়ানডাউনে নেমে নাজমুল হোসনে শান্ত মাত্র ১ রান করে আকিলের শিকার হন। দলীয় ৮৩ রানে মোহাম্মদের বলে স্ট্যাম্পিং হন তামিম। ৬৯ বলে ৪৪ রান করেন টাইগার অধিনায়ক। চার নম্বরে নেমে সাকিব আল হাসান ৪৩ বলে ১৯ রান করেন।

পঞ্চম উইকেট জুটিতে ২০ রানের পার্টনারশিপ করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম (১৯ রান) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৯ রান)।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে ১২২ রান করে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন কাইল মায়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন রভম্যান পাওয়েল।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৮ রান দিয়ে ৪টি উইকেট নেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের মধ্যে এটিই সেরা বোলিং ফিগার। ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার হাসান মাহমুদ ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায়। ওপেনার সুনিল আমব্রিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। অপর ওপেনার জশুয়া ডি সিলভাও মোস্তাফিজের শিকার হন। ষষ্ঠ ওভারে লিটন দাসের হাতে ধরা পড়েন এই ক্যারিবীয় ওপেনার।

সাকিব আল হাসান তার শিকার শুরু করেন ১৩তম ওভারে। এই ওভারে আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করেন তিনি। ১৭তম ওভারে ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন মোহাম্মদও সাকিবের শিকার হন। ১৯তম ওভারে বোনারকে ফিরিয়ে নিজের তৃতীয় শিকারটি করেন সাকিব।

ষষ্ঠ উইকেট জুটিতে রভম্যান পাওয়েল ও কাইল মায়ার্স ৫৯ রানের পার্টনারশিপ করেন। ৩০তম ওভারে পাওয়েলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। আর ৩১তম ওভারে দলীয় ১২১ রানে মায়ার্স ফেরার পর ১২২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হন সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর :

ফল: ৬ উইকেটে জয়ী বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১২২ (৩২.২ ওভার)

(আমব্রিস ৭, জশুয়া ৯, ম্যাকার্থি ১২, মোহাম্মদ ১৭, মায়ার্স ৪০, বোনার ০, পাওয়েল ২৮, রেইফার ০, যোসেফ ৪, আকিল ১, চিমার ০*; রুবেল ০/৩৪, মোস্তাফিজুর ২/২০, হাসান মাহমুদ ৩/২৮, সাকিব ৪/৮, মিরাজ ১/২৯)।

বাংলাদেশ ইনিংস: ১২৫/৪ (৩৩.৫ ওভার)

(লিটন ১৪, তামিম ৪৪, শান্ত ১, সাকিব ১৯, মুশফিক ১৯*, রিয়াদ ৯*; যোসেফ ০/১৭, চিমার ০/২৬, আকিল ৩/২৬, মোহাম্মদ ১/১৯, ম্যাকার্থি ০/১০, বোনার ০/১৫)।

ম্যাচ সেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

বড় জয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল টাইগাররা

আপডেট সময় ০৬:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১