ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উপহারের ২০ লাখ ভ্যাকসিন আসবে বৃহস্পতিবার দুপুরে

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের দেওয়া উপহারের ২০ লাখ করোনাভাইরাসের ভ্যাকসিন আগামীকাল দেশে আসছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এসব টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

তিনি জানান, আগামীকাল দুপুরে ভারতের দেয়া উপহারের ২০ লাখ ভ্যাকসিন আসবে। আর ২৫ জানুয়ারি আসবে ৫০ লাখ ক্রয়কৃত ভ্যাকসিন। প্রথম মাসে ৬০ লাখ ভ্যাকসিন দেয়া হবে।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

স্বাস্থ্যসচিব জানান, প্রথম ডোজ যারা নিয়েছেন তারা তৃতীয় মাসে দ্বিতীয় ডোজ পাবেন। সরকারি হাসপাতালে দেয়া হবে, বাইরে কোনো কেন্দ্র থাকবে না। কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ভ্যাকসিন দেয়া হবে না।

আব্দুল মান্নান জানান, প্রতি টিমে দুই জন ভ্যাকসিনেটর ও চার জন স্বেচ্ছাসেবক থাকবেন, যাদের ভ্যাকসিন দেয়া হবে তাদের টেলিমেডিসিন সুবিধা দেয়া হবে এবং ফলোআপে রাখা হবে।

স্বাস্থ্যসচিব আরও জানান, ভারতের উপহারের ভ্যাকসিনগুলো গ্রহণ করার পর ক্লোড স্টোরে রাখা হবে। এরপর ২৭/২৮ জানুয়ারি ২০ থেকে ২৫ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা দেয়া হতে পারে, তবে এটা চূড়ান্ত নয়।

সিনিয়র সচিব আইসিটির এন এম জিয়াউল আলম জানান, করোনাভাইরাস ভ্যাকসিন পেতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপস ২৫ জানুয়ারি হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উপহারের ২০ লাখ ভ্যাকসিন আসবে বৃহস্পতিবার দুপুরে

আপডেট সময় ০১:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১