ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ দেখে মুগ্ধ দর্শক

আকাশ বিনোদন ডেস্ক :

ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ যারাই দেখছেন তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু না কিছু লিখছেন। চলচ্চিত্র বিষয়য়ক গ্রুপগুলোতে পজেটিভ রিভিউতে মুখর রয়েছে ‘জানোয়ার’। ব্যক্তিগত ভালোলাগা থেকে স্ট্যাটাস দিয়ে ‘জানোয়ার’ দেখার আহ্বান জানাচ্ছেন অনেকেই।

গত বৃহস্পতিবার সিনেমাটিক নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর মুক্তির পরই দর্শকদের মন জয় করে নিয়েছে। যারাই ‘জানোয়ার’ দেখছেন, তারাই প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। ২০২১ সালের শুরুতেই এমন ওয়েব ফিল্ম পেয়ে বছরটিকে শোবিজ পাড়ার জন্য ইতিবাচক মনে করছেন দর্শকরা।

‘জানোয়ার’ সিনেমাটি নির্মিত হয়েছে গাজীপুরে ঘটে যাওয়া এক ভয়াবহ ডাকাতি ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, জাহাঙ্গীর আলম, জামশেদ শামীম, আর এ রাহুল, এলিনা শাম্মী, মুনমুন আহমেদ, আরিয়া অরিত্র ও মাহফুজুর রহমান। প্রত্যেকের অভিনয়ই দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে। লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশনস।

‘জানোয়ার’ভয়ংকর সাড়ায় উচ্ছ্বসিত এর নির্মাতা রায়হান রাফি। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দর্শকরা দেখিয়ে দিলেন কনটেন্ট হিট হতে কিছুই লাগে না, শুধু কনটেন্টেরর জোর থাকলেই হয়। ‘জানোয়ার’ ফিল্মের জন্য আপনাদের ভাললাগা, পাগলামি, উল্লাস আবারো সেটাই প্রমাণ করলো। ভাল কনটেন্ট হলে এর ফলও ভালই হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ দেখে মুগ্ধ দর্শক

আপডেট সময় ১১:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১