ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ট্রাম্প বিশ্বাসঘাতক ও কাপুরুষ’ বললেন ক্ষুব্ধ সমর্থকরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ডোনাল্ড ট্রাম্প তার উগ্র চরমপন্থী সমর্থকদের শান্ত থাকার যে আহ্বান জানিয়েছেন তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সমর্থকরা। ট্রাম্পের ওই আহ্বানের পর তাকে তার সমর্থকরা বিশ্বাসঘাতক ও কাপুরুষ বলে অভিহিত করেছেন।

কিছুদিন আগে ক্যাপিটল ভবনে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা হামলা চালানোর পর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্টকে ইমপিচ করে। ইমপিচমেন্টের পর ট্রাম্প তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি বাইডেনের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা চালানো যাবে না। এতে ক্ষুব্ধ হয়েছেন তার সমর্থকরা। তারা ক্ষিপ্ত হয়ে বলছেন, ‌‘প্রেসিডেন্ট ট্রাম্প কাপুরুষ ও বিশ্বাসঘাতক এবং তারা ট্রাম্পের অনুসারী নন।’

ট্রাম্পের সমর্থকদের ১৫ হাজার সদস্যের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে। ওই গ্রুপে দেওয়া এক বার্তায় একজন সমর্থক বলেছেন, ট্রাম্পের জন্য যারা লড়াই করেছেন, সেইসব দেশপ্রেমিককে তিনি বিক্রি করে দিয়েছেন। তার এ বক্তব্যের পক্ষে বহু সদস্য সমর্থন ব্যক্ত করেছেন।

এসব সমর্থক জো বাইডেনের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানকে পণ্ড করার জন্য নানামুখী তৎপরতা চালিয়েছিলেন এবং সহিংসতা করার আশা করেছিলেন। কিন্তু ট্রাম্পের ওই আহ্বানের পর এখন তারা মনোক্ষুণ্ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ট্রাম্প বিশ্বাসঘাতক ও কাপুরুষ’ বললেন ক্ষুব্ধ সমর্থকরা

আপডেট সময় ০৭:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১