ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

কান ধরে উঠবস, ভবিষ্যতে নির্বাচন না করার সিদ্ধান্ত পরাজিত কাউন্সিলর প্রার্থীর

আকাশ জাতীয় ডেস্ক: 

জীবনে আর কখনও ভোট করবেন না বলে কান ধরে উঠবস করলেন মোকলেছুর রহমান নামের এক ব্যক্তি। তিনি মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয় বরণ করেছেন।

বাড়ির পাশের পুকুরে পানিতে নেমে কান ধরে উঠবস করে তিনি এ শপথ করেন। যার ৫২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, শীতের সকালে ঠান্ডা পানিতে কান ধরে পানিতে ডুব দিচ্ছেন মোকলেছুর রহমান। এসময় তিনি বলছেন, “আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত কমিশনার ভোট আর করব না, করব না, করব না।” এসময় তিনি ঠান্ডা পানিতে সাতটি ডুব দিয়ে আর কখনও ভোট না করার প্রতিজ্ঞা করেন।

এ প্রসঙ্গে পরাজিত প্রার্থী মোকলেছুর রহমান বলেন, সবাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। ভোটের আগের দিন দুপুর বেলা পর্যন্ত আমার ভোট ছিল। দুপুরের পর বিক্রি হয়ে আমার ভোট আর নেই। দেখছি হাজার টাকার নোট সবার পকেটে পকেটে চলে গেল আর আমার ভোট উল্টে গেল। এতে মানুষের মনোভাব আমি বুঝতে পেরে আমি ভোট না করার তওবা করলাম। বুঝলাম ভালো লোকের জন্য ভোট না।

এদিকে মোকলেছুর রহমানের ভাইরাল ভিডিও নিয়ে এখন এলাকার নানা আলোচনা সমালোচনা চলছে।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি গাংনী পৌর সভার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ফাইল ক্যাবিনেট প্রতীকে নাছির উদ্দীন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বর্তমান কাউন্সিলর নবীর উদ্দীন (ডালিম) ৩১৭ ভোট, রবিউল ইসলাম (গাজর) ২৬৩ ভোট, মোকলেছুর রহমান (টেবিল ল্যাম্প) ১২৫ ভোট, আজির উদ্দীন (স্ক্রু ড্রাইভার) ৯৫ ভোট ও মনিরুজ্জামান (পানির বোতল) ৮৬ ভোট পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

কান ধরে উঠবস, ভবিষ্যতে নির্বাচন না করার সিদ্ধান্ত পরাজিত কাউন্সিলর প্রার্থীর

আপডেট সময় ০৬:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১