ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীর উন্নয়নে পরিকল্পনা দিবেন প্রধানমন্ত্রী: নানক

অাকাশ জাতীয় ডেস্ক:

বৃহস্পতিবার রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষ নতুন দিকনির্দেশনা পাবেন। এ দিন প্রধানমন্ত্রী রাজশাহীর মানুষকে আগামীর দিনের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। বুধবার বিকেলে রাজশাহী নগরীর একটি রেস্তেরাঁয় দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী রাজশাহীর জনসভায় আসবেন। সেই জনসভা এই রাজশাহী বিভাগকে কেন্দ্র করেই। রাজশাহীকে ঘিরে তিনি কী ভাবছেন, কী পরিকল্পনা, কী স্বপ্ন তা জনসভায় তুলে ধরবেন প্রধানমন্ত্রী।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে রাজশাহী বিভাগজুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। জনসভাকে সফল করতে স্থানীয় সাংসদরা প্রাণ উজাড় করে কাজ করেছেন। তাই প্রধানমন্ত্রীর জনসভা এক ঐতিহাসিক জনসভায় পরিণত হবে। আমার বিশ্বাস, সেখানে নতুন দিকদর্শন পাবেন রাজশাহীর মানুষ।’

সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ১৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে যান। জাতীয় নেতৃবৃন্দও সেখানে যান। ওই দিন সে এলাকায় ওঁৎপেতে ছিল জঙ্গিরা। তাই তার নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্য জনসভাস্থলে যাওয়ার সময় কেউ নিরাপত্তাজনিত কোনো বিড়ম্বনায় পড়লে তার জন্য আগেই ক্ষমা চেয়ে নেন নানক।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সাংসদ আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীর উন্নয়নে পরিকল্পনা দিবেন প্রধানমন্ত্রী: নানক

আপডেট সময় ১২:২৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭