ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘বিপজ্জনক অপরাধের’ অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিপজ্জনক অপরাধের’ অভিযোগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসম্যান জেমি রাসকিন এ মামলার নেতৃত্ব দিচ্ছেন।

মামলায় অভিযোগে বলা হয়েছে– কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলাকারীদের উসকানি দেওয়ার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের ‘সবচেয়ে বিপজ্জনক অপরাধ’ করেছেন। ২০ জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই মামলার কার্যক্রম শুরু হতে পারে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ কথা জানিয়েছে।

৬ জানুয়ারি জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে প্রত্যয়নের দিনে ক্যাপিটল হিলে তাণ্ডবে অংশগ্রহণকারীদের উসকানির দায়ে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা হয় প্রতিনিধি পরিষদে। অভিশংসন প্রস্তাবটি এনেছিলেন কংগ্রেসম্যান জেমি রাসকিনই। অভিশংসন প্রস্তাব পাস করাতে পেরে রাসকিন এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা করায় উদ্যোগী হয়েছেন।

তবে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবটি হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি কখন সিনেটে পাঠাবেন তা জানাননি রাসকিন। শুধু বলেছেন, শিগগিরই এটি আসা উচিত। যদিও পেলোসি আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।’ সেখানে ব্যস্ততা রয়েছে তার।

গত বুধবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেরন্টেটিভসের ভোটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। ক্যাপিটলে হামলাকারীদের উসকানি দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে হাউসে ‘রাষ্ট্রদ্রোহিতায় উসকানি’র অভিযোগ আনা হয়।

সিনেটে দুই-তৃতীয়াংশ ভোট অর্থাৎ ১০০ জনের মধ্যে অন্তত ৬৭ জনের ভোট পেলে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন পাস হবে। এর মধ্যে ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদও শেষ হয়ে যাবে। তবে পরেও সিনেটে বিচারের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে পরবর্তী সময়ে আর কখনই প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারবেন না তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিপজ্জনক অপরাধের’ অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

আপডেট সময় ০২:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১