ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

বিষপান করিয়ে ২ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর সঙ্গে অভিমান করে দুই মেয়েকে বিষপান করিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা।

রোববার (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ইসলামপুর ডায়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী জাহানারা খাতুন (৪০) এবং তাদের দুই মেয়ে রাজিয়া খাতুন (২২) ও লাবনী (১১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপড় ব্যবসায়ী লাল মিয়ার প্রথম ঘরের ছেলেকে নিয়ে দ্বিতীয় স্ত্রী জাহানারার সঙ্গে পারিবারিক কলহ চলছিল। রোববার সকালে লাল মিয়ার সঙ্গে জাহানারার ঝগড়া হয়। ঝগড়ার পর লাল মিয়া ব্যবসায়িক কাজে চলে গেলে জাহানারা প্রথমে দুই মেয়েকে বিষপান করান এবং পরে নিজেও বিষপান করেন। এ সময় ছোট মেয়ে লাবনী তার বাবাকে ফোন করে বলে যে তাদের জোর করে বিষপান করানো হয়েছে। ফোন পেয়ে লাল মিয়া দ্রুত ছুটে এসে প্রতিবেশীদের নিয়ে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, বিষ তাদের ঘরেই ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

বিষপান করিয়ে ২ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আপডেট সময় ১০:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১