ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভুলে গেছেন পাসওয়ার্ড ,২৪ কোটি ডলার হারাতে বসেছেন

আকাশ আইসিটি ডেস্ক : 

যখন থেকে ডিভাইস লক করে রাখার জন্য পাসওয়ার্ড প্রথা চালু হয়েছে, সে সময় থেকেই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কথা শোনা যায়। পাসওয়ার্ড ভুলে অ্যাকাউন্টে ঢুকতে পারছে না, এমন পরিস্থিতির মুখে সবাই দু-একবার বা আরো বেশি পড়েছে- এটি নিশ্চিত।

শোনা যাচ্ছে, পাসওয়ার্ড মনে করার সুযোগ শেষ হয়ে আসছে, সে অবস্থা হবে আরো ভয়াবহ। তবে এর চেয়েও বড় ধরনের বিপদে পড়েছেন প্রোগ্রামার স্টেফান টমাস। নিজের বিটকয়েন হার্ডড্রাইভের পাসওয়ার্ড ভুলে গেছেন তিনি।

এমনকি বারবার চেষ্টা করেও মনে করতে পারেনি আসল পাসওয়ার্ড। এখন প্রায় শেষ হয়ে আসছে পাসওয়ার্ড চেষ্টা করে দেখার সুযোগ। আর দু’বার মাত্র চেষ্টা করে দেখতে পারবেন। অন্যথায় হারিয়ে যাবে ২৪ কোটি ডলার মূল্যের বিটকয়েন।

এ ঘটনা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসার পর ভাইরাল খবরে পরিণত হয়েছে। এদিকে ফেসবুকের সাবেক নিরাপত্তাপ্রধান অ্যালেক্স স্টামোস খুলে দিতে চেয়েছেন ওই হার্ডড্রাইভ। তবে এ জন্য মোট অর্থের ১০ শতাংশ দাবি করেছেন তিনি। গত কয়েক মাসে বিটকয়েনের মূল্যমান বেড়েছে। বর্তমানে এক বিটকয়েন ৩৪ হাজার ডলারের সমান। তবে ক্রিপ্টোকারেন্সির মূল্যমান পরিবর্তনশীল। এটির দাম বাড়বে নাকি কমে যাবে, তা নিয়ে বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন।

এরই মধ্যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অবজারভেটরি’র অধ্যাপক ও সাবেক ফেসবুক নিরাপত্তাপ্রধান স্টামোস টমাসের উদ্দেশ্যে টুইটে লিখেছেন, ‘২৪ কোটি ডলারের বিটকয়েন আটকে থাকলে আপনি দশবার পাসওয়ার্ড চেষ্টা করবেন না, সেটিকে পেশাদারদের কাছে নিয়ে যাবেন এবং ২০টি আয়রন কি কিনে ছয় মাস সময় নিয়ে সাইড চ্যানেল বা আনক্যাপিংয়ের চেষ্টা করবেন। আমি ১০ শতাংশের বিনিময়ে এ কাজ করতে পারব, কল করুন।’

এ রকম বিপাকে টমাসই প্রথম পড়েননি। এর আগেও বহু মানুষ এভাবে বিটকয়েন হারিয়েছেন। জানা গেছে, প্রায় ১৪ হাজার কোটি ডলার মূল্যমানের বিটকয়েন হারিয়ে গেছে বা ওয়ালেটে আটকে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভুলে গেছেন পাসওয়ার্ড ,২৪ কোটি ডলার হারাতে বসেছেন

আপডেট সময় ১০:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১