ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

এশিয়ান গেমসে ক্রিকেটসহ ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটসহ ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ। এর আগে ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ক্রিকেট ছিল না।

কুর্মিটোলা গলফ ক্লাবে শনিবার (১৬ জানুয়ারি) এক সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিওএর পক্ষ থেকে জানানো হয় এই তথ্য।

২০২২ সালের ১০-২২ সেপ্টেম্বর চীনের হ্যানজং শহরে অনুষ্ঠিত হবে ১৯তম এশিয়ান গেমস। ওই আসরে ক্রিকেট দল পাঠাবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ বাকি খেলা হচ্ছে- সাঁতার, অ্যাথলেটিকস, বাস্কেটবল, আর্চারি, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিকস, হকি, কাবাডি, কারাতে, ব্রিজ, রোলার স্কেটিং, ব্রিজ, তায়কোয়ান্দো ও ভারোত্তোলন।

করোনা মহামারির কারণে গত বছর দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর বাংলাদেশ গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর নির্বাহী কমিটির সভায় পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এক বছর পিছিয়ে আগামী ১-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’।

বিওএর আজকের সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, এ বছরের ১-১৯ সেপ্টেম্বর তুরস্কের কেনিয়া শহরে অনুষ্ঠেয় পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে ১৩টি খেলায় অংশ নেবে বাংলাদেশ। খেলাগুলো হচ্ছে- কারাতে, হ্যান্ডবল, সাঁতার, তায়কোয়ান্দো, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, অ্যাথলেটিকস, আর্চারি, বাস্কেটবল, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিকস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

এশিয়ান গেমসে ক্রিকেটসহ ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ

আপডেট সময় ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১