ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী

পর্যায়ক্রমে সবাই ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকা চলতি মাসের শেষ দিকে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা নিয়ন্ত্রণে কাজ করা সম্মুখযোদ্ধাদের আগে টিকা দেয়া হবে, পর্যায়ক্রমে দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। এর আগে সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদের শুভ উদ্বোধন এবং অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

করোনা নিয়ন্ত্রণে সরকারের সাফল্য তুলে ধরে জাহিদ মালেক বলেন, ‘সচেতনতা ছাড়া করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমেরিকার মতো দেশে একদিনে যেখানে করোনায় সাড়ে চার হাজার মানুষ মারা গেছে, সেখানে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনায় মৃত্যুহার অনেক কম। বিশ্বের বড় বড় দেশ যেখানে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি সেখানে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণ করে বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বর্তমানে করোনা নিয়ন্ত্রণে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২০তম।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক সূচক বর্তমানে নিম্নমুখী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে যার জন্য আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নও অব্যাহত রয়েছে। দেশ থেকে এখনো করোনা চলে যায়নি। তাই সবাইকে নিয়মিত মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গোলাম হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী

পর্যায়ক্রমে সবাই ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১