ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’

সাঁথিয়ায় জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামের সাহেব উদ্দিনের ছেলে মুন্নাফ (৪২) ও তার মামাতো ভাই পাইকশা গ্রামের শামসুর রহমানের ছেলে নাছির (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে মুন্নাফ নাড়িয়াগিদা বাজারে সাচ্চু প্রামাণিকের কাছ থেকে জমি কেনেন। সেখানে বাড়ির কাজ শুরু করলে জমির সীমানা নিয়ে সাচ্চু প্রামাণিকের ভাই বাচ্চুর সাথে বিরোধ হয়। স্থানীয় সালিশে বিষয়টি নিষ্পত্তি হলে বাড়ির কাজ শুরু করেন মুন্নাফ।

কিন্তু শনিবার সকালে কয়েকজন অস্ত্র নিয়ে হামলা করে মুন্নাফসহ কাজ করতে আসা শ্রমিকদের কুপিয়ে জখম করে। এ সময় ঘটনাস্থলেই নাছির মারা যান। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান মুন্নাফ।

এছাড়া নির্মাণ শ্রমিক রওশন, হারুন, মাহতাব, সামাদ, আকরাম ও ইয়াছিন আহত হন। গুরুতর অবস্থায় রওশন ও মাহতাবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাবনার পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর অভিযুক্ত পরিবারের লোকজন নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

সাঁথিয়ায় জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহত

আপডেট সময় ০৬:৩৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১