ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে করোনার ‘বিশ্বের বৃহত্তম’ গণ টিকাদান শুরু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের গণটিকা শুরু হয়েছে ভারতে। বিশ্বের বৃহত্তম এই টিকাদান কর্মসূচিতে দেশটির তিন হাজার ছয়টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টিকাকরণ শুরু হলেও, সংক্রমণ থেকে বাঁচতে আগের মতোই সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানান মোদি। মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।

ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রযুক্তি নিয়ে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দু’টি প্রতিষেধক নিয়েই ভারতে টিকাকরণ শুরু হল।

প্রথম দফায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদেরই টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম দিনেই ওই প্রতিটি কেন্দ্রে ১০০ জনের শরীরে প্রতিষেধক প্রয়োগের লক্ষ্য রাখা হয়েছে। অর্থাৎ প্রথম দিনেই প্রায় ৩ লক্ষ স্বাস্থ্যকর্মী প্রতিষেধক নেবেন।

মহামারী মোকাবেলায় দিল্লির টাস্ক ফোর্সের ডা. সুনীলা গার্গ এনডিটিভিকে বলেন, শুরুতেই যারা টিকা পাবেন তাদের বয়স ৫০ বছরের কম। এই তালিকায় থাকা বেশিরভাগই নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতাকর্মী এবং তরুণ চিকিৎসক।

প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ কবে হবে, তা জানিয়ে দেওয়া হবে ফোনে, জানালেন প্রধানমন্ত্রী। আমাদের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। টিকা নিয়ে কোনও গুজব ছড়ানো উচিত নয়। এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। প্রথম দফা টিকাদান কর্মসূচি শেষ হতে কয়েক মাস লেগে যেতে পারে।

করোনায় ক্ষতির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৬৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ১৩০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে করোনার ‘বিশ্বের বৃহত্তম’ গণ টিকাদান শুরু

আপডেট সময় ০১:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১