ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন ছয়টি মেডিক্যাল নিয়ে মাস্টারপ্ল্যান

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বাস্থ্য খাতের উন্নয়ন ও দক্ষ ডাক্তার তৈরির উদ্দেশ্যে দেশে আরও ছয়টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ নিয়ে মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ‘ফিজিবিলিটি স্টাডি ফর এস্টাবলিশমেন্ট অব সিক্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালস’ শীর্ষক সমীক্ষা প্রকল্প সম্পন্ন হয়েছে।

মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে ৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে। এ সমীক্ষা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য শিক্ষা ও সেবার জন্য হবিগঞ্জ, নওগাঁ, নেত্রকোনা, নীলফামারী, রাঙামাটি ও মাগুরা জেলায় প্রস্তাবিত ৬টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনে একাডেমিক ভবনসহ নানা প্ল্যান বাস্তবায়ন। বর্তমানে ছয়টি কলেজে নিজস্ব প্রচেষ্টায় একাডেমিক কার্যক্রম চলমান। তবে ভবন নেই বলা চলে। মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ৬টি আলাদা প্রকল্প নেওয়া হবে। সম্ভাব্য সমীক্ষাসহ অন্যান্য প্রতিবেদনসমূহ প্রণয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

৬টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠার জন্য জমির পরিমাণ কম-বেশি ২৫ একরের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্যতা যাচাই প্রকল্পের মূল কার্যক্রম সম্পন্ন হয়েছে। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান কোন এলাকায় অবস্থিত, মূল সড়কের সঙ্গে সংযোগের বর্ণনা, সংশ্লিষ্ট জেলার ডিসি অফিস এবং সিভিল সার্জন অফিস থেকে দূরত্ব ইত্যাদি তথ্য সুনির্দিষ্টভাবে সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন ও মাস্টারপ্ল্যানে উল্লেখ থাকবে বলে জানায় স্বাস্থ্যসেবা বিভাগ।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. সাইদুর রহমান বলেন, দেশে নতুন করে আরও ছয়টি মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন করা হচ্ছে। বর্তমানে এখানে ক্লাস হচ্ছে একাডেমিক ভবন ছাড়াই। মূল প্রকল্প নেওয়ার আগে আমরা একটা সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছি। সমীক্ষা প্রকল্পের আওতায় আমরা মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করব। একাডেমিক ভবনসহ সকল কিছুই থাকবে মাস্টারপ্ল্যানে। তবে দেশের কৃষি ভূমি সাশ্রয়ে এগুলো ২৫ থেকে সর্বোচ্চ ৩০ একর জমির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন ছয়টি মেডিক্যাল নিয়ে মাস্টারপ্ল্যান

আপডেট সময় ০৬:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১