ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিয়ে ভেঙে যাওয়ায় কিশোরীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

বগুড়ার শেরপুর উপজেলায় বিয়ে ভেঙে যাওয়ায় শম্পা বালা (১৪) নামে এক কিশোরী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শম্পা বালা শেরপুর উপজেলার চকখানপুর দওপাড়া হিন্দু পাড়া এলাকার দীনেশ চন্দ্র গায়েনের মেয়ে।

জানা যায়, গত সাতদিন আগে শম্পা বালার বিয়ে ঠিক হয়। কিন্তু পারিবারিক কলহের কারণে সেই বিয়ে ভেঙে যায়। বিয়ে সংক্রান্ত কলহে দেড় মাস আগেও শম্পা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে বিয়ে ভেঙে যাওয়ায় ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ে ভেঙে যাওয়ায় শম্পা বালা আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ে ভেঙে যাওয়ায় কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় ০৭:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১