ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিহাদের ডাক ইমরান খানের বিরুদ্ধে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সাকুল্যে ক্ষমতায় এসেছেন আড়াই বছর। এর মধ্যেই ক্ষমতা ছাড়ার চাপে কোণঠাসা হয়ে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখিয়ে চলেছে ১১ দলের বিরোধী জোট।

এর আগে ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনীর ‘চাকর’ বলে কটাক্ষ করছিলেন বিরোধী নেতারা। এবার বিরোধী জোটের প্রধান মৌলানা ফজলুর রহমান ইমরানের বিরুদ্ধে তাদের আন্দোলনকে ‘জিহাদ’ আখ্যা দিলেন। খাইবার পাখতুনখাওয়ার মালাকান্দে এক জনসভায় তিনি পাকিস্তানি জনতাকে তাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি জিহাদের ডাক দিয়ে বলেন, যতদিন শাসক দল গরিবদের ওপর অত্যাচার চালাবে ততদিন এই জিহাদ চলবে। ইমরানের অপসারণের জন্য দেশ যে কোনো রকম আত্মত্যাগ করতে রাজি বলেও ওই সভায় দাবি করেন ফজলুর রহমান।

জেনারেন জিয়াউল হক ও জেনারেল পারভেজদের আমলের সঙ্গে ইমরান সরকারের তুলনা করে ক্ষোভ উগরে ফজলুর রহমান বলেন, এই মুহূর্তে পাকিস্তানে কোনো গণতন্ত্র নেই। সংবিধানের অসম্মান করে দেশবাসীকে প্রতারিত করে চলেছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জিহাদের ডাক ইমরান খানের বিরুদ্ধে

আপডেট সময় ০৮:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১