ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না: সিইসি

আকাশ জাতীয় ডেস্ক: 

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এবং আগামীতেও হবে উল্লেখ করে সব দল ও প্রার্থীকে কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

বুধবার আসন্ন সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, আমাদের ওপর আস্থা রাখুন, আমরা নিরপেক্ষ নির্বাচন করি, পরীক্ষা করে দেখুন, নির্বাচন নিরপেক্ষ হয়।

বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না জানিয়ে নূরুল হুদা বলেন, পৌরসভা নির্বাচনের আগে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। নির্বাচনের পরিবেশ কেউ অশান্ত করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা রয়েছে, এজন্য সব ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। এ সময় ইভিএমএ ভোট কারচুপি হয় না বলেও দাবি করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, আমাদের দেশে না শুধু, বিশ্বব্যাপী নির্বাচন পরিচালনার বিরুদ্ধে অবস্থান থাকেই। দেখুন আমেরিকা, আছে না এখন পর্যন্ত, যারা হেরে যায় তাদের অবস্থান এরকম হয়। তারা গ্রহণ করতে চায় না। এটাই কালচার। আওয়ামী লীগ যদি হেরে যেত, হয়তো তারাও গ্রহণ করতে চাইতো না।

এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না: সিইসি

আপডেট সময় ০৭:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১