ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলশান ২ নম্বরে এসি বিস্ফোরণে নিহত ১, আহত ৭

আকাশ জাতীয় ডেস্ক:  

গুলশান-২ নম্বরের ৯৩ নম্বর রোড এলাকায় ১৪ তলা ভবনের নিচ তলায় এসি বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বুধবার (১৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাসার ১৪ তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী আকাশ নিউজকে বলেন, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর আগুন দেখতে পায়নি। তবে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিট সেখানে অবস্থান করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুলশান ২ নম্বরে এসি বিস্ফোরণে নিহত ১, আহত ৭

আপডেট সময় ০৪:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১