ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়ের আত্মহত্যার খবরে বাবার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্মহত্যার দু ইঘন্টা পর বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সুলতানপুরে এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, সুলতানপুর মহল্লার গোলাম মোস্তফার মেয়ে শান্তনা (২০) স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। তার চাচাতো ভাই আবদুল মতিন জানান, মঙ্গলবার শান্তনার সাথে তার মায়ের বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর শান্তনা ঘরের আড়ার সাথে গলায় দড়ি দেয়। পরিবারের লোকজন জানতে পেরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ খবরে মানসিকভাবে ভেঙে পড়েন বাবা গোলাম মোস্তফা (৪০)। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকেও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একইসঙ্গে বাবা ও মেয়ের এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়ের আত্মহত্যার খবরে বাবার মৃত্যু

আপডেট সময় ০৯:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১