ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৃজিত-মিথিলা-আয়রার পাহাড়বিলাস

আকাশ নিউজ ডেস্ক:  

একঘেয়ে জীবন থেকে মুক্তির জন্য বেশ মুখিয়ে ছিলেন নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী মিথিলা। এবার তারা ছুটেছেন গ্যাংটকের পাহাড়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে মেয়ে আয়রার ছবি শেয়ার করেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ছবিতে দেখা যায় তুষার আচ্ছাদিত পাহাড়ে দাঁড়িয়ে আয়রা। ছবির ক্যাপশনে মিথিলা লেখেন, তুষারের সঙ্গে আয়রার প্রথম সাক্ষাৎ।

মিথিলা ও সৃজিতের প্রোফাইলে ভরে উঠছে পাহাড়ের ছবিতে। কোথাও বাবার কোলে আয়রা, কোথাও আবার দু’জনে হাই ফাইভ দেওয়ায় মগ্ন, কোথাও পাহাড় ও নদীকে ব্যাকগ্রাউন্ডে রেখে তারকা দম্পতি।

এক ছবিতে মিথিলা লিখলেন, অবশেষে খুব প্রয়োজনীয় একটা ছুটিতে বের হলাম।

একদিন আগেই ইনস্টাগ্রামে পাহাড়যাত্রার প্রথম ছবি শেয়ার করেন সৃজিত। বাগডোগরা বিমানবন্দরে সেলফি তুললেন স্ত্রী মিথিলা ও কন্যা আয়রার সঙ্গে। ছবিতে ছিলেন আরও চার জন। ছবির ক্যাপশনে লিখলেন, ‘গ্যাংটকে হট্টগোল’। বোঝা যায়, গ্যাংটকের উদ্দেশে রওনা দিচ্ছেন ত্রয়ী। তারপর একে একে আরও কিছু ছবি এলো সামনে।

দ্বিতীয় পোস্টে সৃজিত জানালেন পরিবারের সঙ্গে তারা রং পোতে ওয়েসিস ক্যাফেতে তখন।

দু’জনের ছবির ক্যাপশনেই স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ছুটিটার জন্য আঁকুপাকু করছিলেন তারা। শহর থেকে বেরিয়ে পাহাড়ের ঠাণ্ডা ও নিরিবিলির আরামে বড্ড খুশি তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৃজিত-মিথিলা-আয়রার পাহাড়বিলাস

আপডেট সময় ১০:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১