ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হৃদয়ের বিয়ে ও সুজানার বক্তব্য

অাকাশ বিনোদন ডেস্ক:

‘আমি আগে থেকেই জানতাম এই বিয়ের কথা। কয়েক মাস ধরে এই মেয়ের সঙ্গে সে প্রেম করছে। বিয়ে যেহেতু তারা করেছে, এখন আমার একটাই চাওয়া, হৃদয় যেন তার বউয়ের সঙ্গে সৎ থাকে। নতুন জীবন শুরুর প্রথম থেকেই বউয়ের কাছ থেকে যেন কোনো কিছু না লুকায়।’ বললেন মডেল ও অভিনয়শিল্পী এবং হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানা জাফর। তিনি এখন আছেন ইতালির পার্লিমোতে। আজ বুধবার সকালে সেখান থেকে প্রথম আলোকে বললেন তিনি।

গতকাল মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমে হৃদয় খানের তৃতীয় বিয়ের খবর প্রকাশিত হয়। প্রথম আলোর সঙ্গে আলাপে বিয়ে প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘হুমায়রা আমার স্কুলের বন্ধু। আমরা একসঙ্গে ও লেভেল করেছি। মাঝে অনেক দিন যোগাযোগ ছিল না। গত বছর ওর সঙ্গে আবার যোগাযোগ হয়। আমরা বিয়ের কথা ভেবেছি কিছুদিন আগে। তখন বাসা থেকেও আমার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। এরপর মা-বাবাকে হুমায়রার কথা জানিয়েছি।’

চার বছরের পরিচয়ের পর সুজানা ও হৃদয় ২০১৪ সালের আগস্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন। সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাঁদের মধ্য মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

সুজানা বলেন, ‘আমি দেখেছি, প্রেম ও বিয়ের আগে হৃদয় তাঁর ভালোবাসার মানুষটির প্রতি খুব সিরিয়াস থাকে। সব ধ্যানজ্ঞান সেই ভালোবাসার মানুষকে ঘিরে। এরপর কেমন যেন বদলে যেতে থাকে। তাই আমি বলব, হৃদয় যেন ভবিষ্যতে আর কোনো ভুল না করে। সংসার ও সংসারের মানুষটির সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হয়। মন থেকে চাইব ওরা ভালো থাকুক। এরপর যেন আর কোনো বিয়ের খবর শুনতে না হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

হৃদয়ের বিয়ে ও সুজানার বক্তব্য

আপডেট সময় ০৬:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭