ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

শিবগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। উপজেলার মনাকষা চৌধুরীপাড়া এলাকায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী মধুকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মধু বাজার থেকে বাড়িতে আসেন। এ সময় স্ত্রী তানজিলার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেন মধু।

সংসার জীবনে তাদের ২ ছেলে রয়েছে। মধু পেশায় একজন কৃষক।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকাবাসী মধুকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ১২:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১