ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌক্তিক আচরণ করুন: দক্ষিণ কোরিয়াকে ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

পারস্য উপসাগর থেকে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আটক করার পর সিউলের প্রতিক্রিয়ায় দেশটির সরকারকে যৌক্তিক এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিজাদে মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আগেই বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার জাহাজ আটকের বিষয়টি সম্পূর্ণভাবে একটি টেকনিক্যাল ব্যাপার এবং ইরান অন্যসব দেশের মতই সামুদ্রিক পরিবেশ রক্ষার ব্যাপারে সংবেদনশীল। সে ক্ষেত্রে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হয়েছে।

সাঈদ খাতিবজাদে বলেন, “এই ইস্যুতে দক্ষিণ কোরিয়ার সরকারের আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা কোরীয় সরকারকে বিষয়টি নিয়ে যৌক্তিক এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই।”

গত সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখা দক্ষিণ কোরিয়ার এমটি হানকুক কেমি নামের একটি তেলবাহী ট্যাংকার আটক করে। পারস্য উপসাগরের পরিবেশ দূষিত করার জন্য জাহাজটিকে দায়ী করা হয়।

জাহাজ আটকের খবর পাওয়ার পরপরই দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালীর কাছে মোতায়েন করা তাদের ডেস্ট্রয়ার রক্স চোই ইয়ং-কে পারস্য উপসাগরের দিকে রওয়ানা করার নির্দেশ দেয়। এছাড়া আজ দক্ষিণ কোরিয়ার সংসদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি রিপোর্ট জমা দিয়েছে যাতে বলা হয়েছে তেল ট্যাংকার আটক করায় ইরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এছাড়া, দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র ক্যাং মিন সিওক বলেছেন, ট্যাংকার আটকের ঘটনাকে সরকার খুবই গুরুত্ব সহকারে নিয়েছে এবং বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা দপ্তর, জাতীয় গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়মূলক বৈঠক করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যৌক্তিক আচরণ করুন: দক্ষিণ কোরিয়াকে ইরান

আপডেট সময় ১১:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১