ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

খালি পায়ে আগুনের ওপর হাঁটলেন তাসকিন! ভিডিও ভাইরাল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে স্থান পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিকে নিজেকে মেলে ধরতে বদ্ধপরিকর এই পেসার।

লাল-সবুজের জার্সি গায়ে নিজেকে মেলে ধরতে যতটা সম্ভব প্রস্তুত রাখছেন নিজেকে। প্র্যাকটিস, ফিটনেস ধরে রাখতে আর পারফর্ম করার জন্য নিয়মিত প্র্যাকটিস ও কঠোর পরিশ্রম করছেন তিনি।

কিন্তু তাই বলে আগুনে হাঁটা! মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাসকিন একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, বল হাতে জ্বলন্ত কয়লা দিয়ে তৈরি পথ বানিয়ে হাঁটছেন তাসকিন, তাও কি না খালি পায়ে!

তাসকিনের এই ভিডিও রীতিমতো ভাইরাল। এমন কাণ্ডে অবাক হয়েছেন তাসকিনের ভক্ত-অনুরাগীরা। ঘটনাটিকে তাসকিনের ‘অগ্নিপরীক্ষা’ বলে আখ্যা দিচ্ছেন তারা।

অনেকে প্রশ্ন ছুড়েছেন, উইন্ডিজ সফরকে সামনে রেখে এমন ‘অগ্নিপরীক্ষার’ কি দরকার ছিল? এতে বিপদ বাড়তেও পারত বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে।

এসব প্রশ্নের জবাব আগেই দিয়েছে রেখেছেন তাসকিন। এমন কাণ্ডকে মনযোগ ও আত্মবিশ্বাস বাড়ানোর একটি ‘মাইন্ড সেশন’।

তাছাড়া একজন বিশেষজ্ঞ ট্রেইনারের অধীনে তিনি এই সেশন সম্পন্ন করেছেন।

ভিডিওর ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘আমি আমার দেশকে নিজের সেরাটা দিতে চাই। এটা ছিল খুবই শক্তিশালী মাইন্ড সেশন, যেটি আমার আত্মবিশ্বাস বাড়ানো এবং অবিশ্বাস্য পারফরম্যান্স আনার জন্য! তবে এখানেই শেষ নয়। মানসিকতার উন্নতির জন্য আমি পরের ধাপে যাওয়ার পথে আছি। আরও অনেক দূর যেতে হবে। দয়া করে আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভালোবাসা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

খালি পায়ে আগুনের ওপর হাঁটলেন তাসকিন! ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৭:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১