ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে ফাইনালে সাইফ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করল সাইফ স্পোর্টিং ক্লাব।

বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব।

খেলায় একক আধিপত্য বিস্তার করে সাইফ স্পোর্টিং ক্লাব। তাদের সামনে কোনো বাধাই কাজে আসেনি চট্টগ্রাম আবাহনীর। তারা গোল দেয়া তো দূরে থাক; উল্টো তিন গোল খেয়ে ফাইনালের আগেই বিদায় নিয়েছে।

চট্টগ্রাম আবাহনীকে বিদায় করে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করল নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-আবাহনী। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে মোকাবেলা করবে সাইফ স্পোর্টিং ক্লাবকে।

খেলার ৮ মিনিটে সাইফ স্পোর্টিংয়ের নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল বাঁ পায়ের জোরালে শটে গোল নিশ্চিত করেন।

৭১ মিনিটে কেনেথের শটে ব্যবধান দ্বিগুণ করে সাইফ স্পোর্টিং। খেলার একেবারে শেষ মুহূর্তে সতীর্থের বাড়ানো বলে ডান পায়ের বাঁকানো শটে ব্যবধান আরও বাড়ান আরাফাত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে ফাইনালে সাইফ

আপডেট সময় ০৭:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১