ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দক্ষিণ কোরিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকার আটকের ঘটনায় ইরানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

বুধবার সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী এমটি হানকুক শেমি নামে জাহাজটি সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর বাধার মুখে পড়ে এবং এটিকে আটক করে বন্দর আব্বাসে নিয়ে যাওয়া হয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যখন সিউলের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের চেষ্টা করা হচ্ছে ঠিক সেসময় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী তাদের ড্রেস্ট্রায়ার মঙ্গলবার হরমুজ প্রণালীর জলসীমার কাছে নিয়ে যায়।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির সংসদে একটি প্রতিবেদন দাখিল করেছে। এতে বলা হয়, আইনগত ব্যবস্থা নেওয়ার একটি পছন্দ বিবেচনা করা যেতে পারে, যার মাধ্যমে আমরা চলমান সমস্যা সমাধান করতে পারি।

এদিকে জাহাজটি আটকের বিষয়ে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, জাহাজটিতে ৭ হাজার ২০০ টন ইথানল বহন করা হয়েছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। এছাড়া এটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। তবে জাহাজের মালিকপক্ষ তা অস্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দক্ষিণ কোরিয়ার

আপডেট সময় ০৬:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১