ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গুলিবিনিময়ে যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

কক্সবাজারের টেকনাফে আসামি ছিনিয়ে নেওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দিনগত রাতে সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়ন মিঠাপানির ছড়া এলাকার হাজি গোলাম হোসেনের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়ন রাজারছড়া এলাকা থেকে মাদক মামলাসহ ১১টি মামলার পলাতক আসামি মাদককারবারী শামসুল আলমকে আটক করে থানায় নিয়ে আসার পথে মিঠাপানিছড়া এলাকায় পৌঁছালে তার সহযোগীরা অস্ত্র-শস্ত্র নিয়ে ব্যারিকেড দেয়। এ সময় শামসুলকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। উভয়পক্ষের গুলিবিনিময়ে পুলিশের তিন সদস্য আহত এবং খোরশেদ আলম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

তিনি আরও জানান, নিহত যুবকের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আটক শামসুল আলম ওই এলাকার র্শীষ মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জাকারিয়া মাহমুদ বলেন, রাতে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার বুকে বাম পাশে গুলির আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আহত তিন পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে নিহত খোরশেদ আলমের ভাই নুরুল আলমের দাবি, শামসুল আলমকে কে বা কারা আটক করে নিয়ে যাচ্ছে এই খবরটি শোনার পর আটককারীদের হাত থেকে ভাইকে রক্ষা করার জন্য তারা ঘটনাস্থলে গেলে একটি সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে গুলি চালালে তার ভাই খোরশেদ গুলিবিদ্ধ হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গুলিবিনিময়ে যুবক নিহত

আপডেট সময় ০৬:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১