ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদি-কাতার সমঝোতাকে স্বাগত জানিয়ে যা বলছে তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তিন বছর অবরোধের পর কাতারের সঙ্গে সৌদি আরবের সংহতি ও স্থিতিশীলতার চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে তুরস্ক।

দুই দেশের বিরোধ নিষ্পত্তিতে পারস্পরিক সীমান্ত খুলে দেয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটি। খবর আনাদোলু ও ডেইলি সাবাহর।

সোমবার সৌদি আরব সাড়ে তিন বছর আগে আরোপ করা অবরোধ তুলে নিয়ে কাতারের সঙ্গে ফের যোগাযোগ চালু করার ঘোষণা দেয়।

কাতারের জনগণের বিরুদ্ধে অন্যান্য নিষেধাজ্ঞাগুলোও অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তুরস্ক।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমাদের প্রত্যাশা, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এই বিরোধের একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে।

২০১৭ সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য সম্পর্ক ছিন্ন করাসহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরবসহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার।

ওই সময় অবরোধ প্রত্যাহারের জন্য ১৩টি শর্ত জুড়ে দেওয়া হল কাতারের সামনে। তুরস্ক এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি তুলে নেওয়া এবং আলজাজিরা টেলিভিশন বন্ধ করা ছিল তাদের মধ্যে অন্যতম।

তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে কাতার। তুরস্কও কাতারের সমর্থনে এগিয়ে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি-কাতার সমঝোতাকে স্বাগত জানিয়ে যা বলছে তুরস্ক

আপডেট সময় ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১