ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিরল স্বীকারোক্তি কিমের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বীকার করলেন, প্রায় কোনো ক্ষেত্রেই অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয়নি। পাঁচ বছর পর দলের কংগ্রেসে বিরল এই স্বীকারোক্তি দিলেন কিম।

কিম জং উন বলেন, ২০১৬ সালে যে অর্থনৈতিক লক্ষ্য সামনে রাখা হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রেই তা পূরণ করা যায়নি। এটা খুবই কষ্টকর শিক্ষা এবং এর পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। খবর আল জাজিরার

কিম অবশ্য বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দাবি করেছেন। ব্যতিক্রম শুধু অর্থনৈতিক লক্ষ্য পূরণে ব্যর্থতা। কিমের স্বীকারোক্তি, ‘এর ফলে আমাদের জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে দেরি হবে। এটা খুবই উদ্বেগের বিষয়।’

মঙ্গলবার পিয়ংইয়ংয়ে শুরু হয়েছে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেস। কয়েক হাজার প্রতিনিধি সেখানে যোগ দিয়েছেন। জানানো হয়েছে, এই পার্টি কংগ্রেসে আগামী পাঁচ বছরের জন্য উন্নয়ন পরিকল্পনা পেশ করা হবে।

কিম এখানে নেতৃত্বে পরিবর্তনের কথাও ঘোষণা করতে পারেন। তার বোন কিম ইয়ো জংকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে। এমনকি তার হাতে বাজেট, অডিট ও সংগঠনের দায়িত্ব দেয়া হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পার্টি কংগ্রেস থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনকেও একটা বার্তা দিতে পারেন কিম। উত্তর কোরিয়ার প্রত্যাশা, ট্রাম্প যে নীতি নিয়ে চলছিলেন, বাইডেন এসে তার পরিবর্তন ঘটাবেন।

গত বছর উত্তর কোরিয়া তাদের আগের পঞ্চবার্ষিকী আর্থিক পরিকল্পনা চুপচাপ বাতিল করে দেয়। কারণ, ততদিনে পরিষ্কার উত্তর কোরিয়ার পক্ষে আর্থিক লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না।

এরপর করোনার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। উত্তর কোরিয়া তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। বাইরের বিশ্বের সঙ্গে আর যোগ রাখছে না। উত্তর কোরিয়ার দাবি, তাদের দেশে একজনও করোনা আক্রান্ত নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিরল স্বীকারোক্তি কিমের

আপডেট সময় ১২:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১