ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আশার ছিটকে পড়ার ভয়াবহ দৃশ্য, ভিডিও ভাইরাল

আকাশ নিউজ ডেস্ক: 

গাজীপুরের বোর্ডবাজার থেকে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন অভিনেত্রী আশা চৌধুরী। রাতে দারুস সালাম এলাকায় হঠাৎ একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আশা। এই ভয়াবহ দৃশ্যটি রেকর্ড হয়ে যায় পেছনে থাকা একটি প্রাইভেটকারের স্বয়ংক্রিয় ক্যামেরায়।

ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মোড় ঘোরার জন্য আশাদের মোটরসাইকেলটি অপেক্ষা করছিল একটি পিকআপ ভ্যানের পেছনে। তখন তাদের পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেলের চালক ছিটকে ডানে পড়ে যান। আর অভিনেত্রী আশা বাঁ পাশে প্রায় ২০ ফুট দূরে পড়েন। বাইকচালক উঠে দৌড়ে যান আশার কাছে। গিয়ে দেখেন, ট্রাকটির চাকা ততক্ষণে আশার মুখের কিছু অংশ থেঁতলে দিয়ে দ্রুত চলে গেছে।

এর কিছুক্ষণ পরই সেখানে পুলিশ যায়। তারা আশাকে নিয়ে যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই মারা গেছেন আশা।

শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের সুবাদে ছোটপর্দায় নাম লেখান আশা চৌধুরী। এরপর থেকেই শোবিজে নিয়মিত হন তিনি। ‘দ্য রিভেঞ্জ’ ও ‘এক ফালি রোদ’, ‘ওল্ড ইজ গোল্ড’, টেলিছবি ‘স্বপ্নে বিভোর বাবা’সহ বেশ কিছু নাটকে করেন আশা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আশার ছিটকে পড়ার ভয়াবহ দৃশ্য, ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১