ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ মুহূর্তের গোলে ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। অনুষ্ঠিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উত্তর বারিধারার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আবাহনী। ২০তম মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো ইন থেকে পাওয়া বল সাইঘানি হেড করলে সেই বল গোললাইন থেকে ফিরিয়ে দেন বারিধারা ডিফেন্ডার পাপন সিং।

প্রথমার্ধের যোগ করা সময়ে সহজ গোলের সুযোগ হাত ছাড়া করেন আবাহনীর স্টাইকার নাবীন নেওয়াজ জীবন। সাইঘানির থ্রু পাস বল পেয়ে নিয়ন্ত্রণ নিলেও ফিনিশিং করতে পারেননি।

বিরতির পর ৫৮তম মিনিটে কেরভেন্স ফিলস বেলফোর্টের ক্রস থেকে পাওয়া বল ঠিকমত কাজে লাগাতে পারেননি ফিলহো।

খেলার শেষ মুহূর্তে গোলের দেখা পায় আবাহনী। নাসিরউদ্দিন চৌধুরির থ্রো-ইন থেকে বল পান সাইঘানি। লং পাসে বল জীবনের কাছ থেকে পেয়ে যান ফিলহো। জোড়ালো শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

আগামী বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেষ মুহূর্তের গোলে ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী

আপডেট সময় ০৬:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১