ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক:  

দাগনভূঞা উপজেলা মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা আবদুল হক চৌধুরীকে (৫৮) পিটিয়ে জখম করেছে বখাটে আবুল হাসনাত। সোমবার দাগনভূঞা থানায় আবদুল হক বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

বখাটে আবুল হাসনাত উত্তর আলীপুর ইদ্রিস মিয়া নতুন বাড়ির মৃত ইদ্রিসের ছেলে।

সূত্রে জানা যায়, আবদুল হকের বড় মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স সম্পন্ন করে উত্তর আলীপুর প্রাইমারী স্কুলে প্রধান শিক্ষক পদে কর্মরত। অপর দুই মেয়ে কলেজে ও হাই স্কুলে লেখাপড়া করে। এক ছেলে পুলিশের এসআই। বখাটে আবুল হাসনাত তিন মেয়েকে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় বিদ্যালয়ে বা কলেজে যাওয়া-আসার পথে প্রায় উত্ত্যক্ত করতেন। এই নিয়ে তাকে বেশ কয়েকবার নিষেধ করলেও তা না শুনে মেয়েদের অনবরত উত্ত্যক্ত করে আসছিলেন।

সোমবার সকালে বখাটে আবুল হাসনাত মেয়েদের নাম নিয়ে আজেবাজে কথা বলেন। ওই সময় আবদুল হক নিষেধ করলে বখাটে হাসনাত তার ওপর চড়াও হয়ে ইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে আবদুল হকের মাথা দুই অংশ ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় আবদুল হকের মেয়ে ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মাথায় ৯টি সেলাই করা হয়।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেয়েকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম

আপডেট সময় ০৬:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১