ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় ইরানের সেনা অবস্থানে ইসরায়েলি হামলার দাবি অসত্য: আইআরজিসি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসরায়েল সিরিয়ায় ইরানি সেনা অবস্থানে হামলা চালানোর যে দাবি করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হেজাজি বলেছেন, “ইসরায়েলিরা ভালো করেই জানে, তারা যদি ইরানের কোনও নাগরিক বা সেনাকে হত্যা করে তাহলে নিশ্চিতভাবে তেহরান তার জবাব দেবে।”

তিনি লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, সিরিয়ায় ইরান শুধুমাত্র সামরিক পরামর্শদাতার কাজ করছে এবং সেখানে যুদ্ধ করার কোনও পরিকল্পনা তেহরানের নেই।

জেনারেল হেজাজি বলেন, “আমাদের সামরিক উপদেষ্টারা সিরিয়ার বিভিন্ন সেনা ঘাঁটিতে অবস্থান করছেন এবং তাদেরকে নানা পরামর্শ দিচ্ছেন।”
সাম্প্রতিক সময়ে ইসরায়েল সিরিয়ায় ইরানের সেনা অবস্থানে হামলা চালিয়ে বহু ইরানি সৈন্যকে হতাহত করার দাবি করেছে।

তবে সিরিয়ায় ইরানের আলাদা কোনও সামরিক ঘাঁটি নেই উল্লেখ করে জেনারেল হেজাজি বলেন, “কাজেই ইসরায়েলিরা ইরানের কোনও ঘাঁটি বা ব্যারাকে হামলা চালানোর যে দাবি করে তার কোনও সত্যতা নেই; কারণ, তেমন কোনও কিছুর অস্তিত্বই সিরিয়ায় নেই।”

২০১১ সালে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীরা হানা দিলে সেদেশের সরকারের অনুরোধে ইরান দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠায়। নিহত লে. জেনারেল কাসেম সোলাইমানির নেতৃত্বে ইরানি সামরিক উপদেষ্টাদের সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী ২০১৭ সালের শেষ নাগাদ দেশটি থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে উৎখাত করতে সক্ষম হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়ায় ইরানের সেনা অবস্থানে ইসরায়েলি হামলার দাবি অসত্য: আইআরজিসি

আপডেট সময় ০৫:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১