ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে এফবিআই প্রধানকে চিঠি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। আইন অনুসারে প্রেসিডেন্ট ক্ষমতায় রয়েছেন এখনো ডোনাল্ড ট্রাম্প। যদিও ইলেকটেড প্রেসিডেন্ট হিসেবে আর কিছু দিনের মধ্যেই শপথ নেবেন ডেমোক্র্যাটিক দলের নেতা জো বাইডেন। কিন্তু শেষ প্রহরেও ক্ষমতায় থাকতে শেষ চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প।

এদিকে, জর্জিয়ায় নির্বাচন পরিচালনার দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে ফোনালাপের প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিনিধিত পরিষদের দুজন সদস্য।

সোমবার ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য টেড লিউ ও নিউইয়র্কের ক্যাথলিন রিস এক চিঠিতে এফবিআই প্রধান ক্রিস্টোফার রাইকে বলেন, একজন কংগ্রেস সদস্য ও সাবেক কৌঁসুলি হিসেবে, আমরা মনে করি, নির্বাচন কেন্দ্রীক অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছেন। এ ক্ষেত্রে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত করতে আমরা আহ্বান জানাচ্ছি।

তবে মার্কিন ইতিহাসে এমন কোনো বিচারের দৃষ্টান্ত নেই বলে জানা গেছে। ফেডারেল আদালত থেকে প্রেসিডেন্ট নিজেকে ক্ষমা করিয়ে নেয়ার ব্যবস্থা করতে পারেন।

যদিও কোনো অঙ্গরাজ্য আইনে তার অপরাধের দায় থেকে মুক্তি নেয়ার সুযোগ প্রেসিডেন্টের নেই।

কেন্দ্রীয় ও জর্জিয়ার নির্বাচনী আইনে পরিষ্কার করে বলা আছে, জ্ঞানত ভোট জালিয়াতি-কারচুপিতে ইন্ধন দেয়া বা উৎসাহিত করা দণ্ডযোগ্য অপরাধ। নিউইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল প্রিট ভারারা এমনটিই জানিয়েছেন।

ট্রাম্প ২ জানুয়ারি জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে ফোন করেন। তাদের দীর্ঘ ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট গত রবিবার প্রথম প্রকাশ করলে যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে এফবিআই প্রধানকে চিঠি

আপডেট সময় ১২:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১