ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কোথায় জ্যাক মা? ঘনীভূত হচ্ছে রহস্য

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সারাদিনে একাধিক বিষয় নিয়ে টুইট করতেন তিনি। কিন্তু সেই সোশ্যাল মিডিয়া থেকেই প্রায় দু’মাস ‘উধাও’। শেষ টুইট গত বছরের অক্টোবরে। দু’মাস ধরে দেখা যাচ্ছে না কোনও অনুষ্ঠানেও। চীনা শিল্পপতি ও ই-কমার্স সংস্থা আলিবাবা-র কর্ণধার জ্যাক মা’কে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ। তিনি কোথায়, জানাতে পারছে না দেশ-বিদেশের তাবড় সংবাদমাধ্যমও।

বিষয়টি প্রথম নজরে আসে, যখন একটি টিভি শোয়ের বিচারক পদ থেকে মা’কে সরিয়ে অন্য আর এক বিচারককে আনা হয়। অনুষ্ঠানটি চূড়ান্ত পর্বের কোনও প্রচারেও দেখা যাচ্ছিল না মা’কে।

এর কিছু দিন আগেই চীন সরকার ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিষেবার সমালোচনা করে খবরের শিরোনামে এসেছিলেন জ্যাক মা। দু’মাস আগে শাংহাইয়ের ওই অনুষ্ঠানে শি জিন পিং সরকারের নিন্দা করায় তার উপরে খোদ চীনা প্রেসিডেন্ট রুষ্ট ছিলেন বলেন দাবি বেশ কিছু সংবাদমাধ্যমের। আসলে চীনা কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা জ্যাক মার সঙ্গে জিন পিংয়ের দ্বন্দ্ব কারও অজানা নয়। জিন পিং-কে পার্টির সর্বোচ্চ নেতা বলে দেখানো হলেও দলেরই একাংশের মধ্যে তার বিরুদ্ধে ওঠা ক্ষোভ লুকিয়ে রাখা যাচ্ছিল না বেশ কিছু দিন ধরেই। জ্যাক মা’ এর নিখোঁজ রহস্য সেই জল্পনাই আরও উস্কে দিয়েছে।

চীনের সবচেয়ে বিত্তশালী তো বটেই, গোটা বিশ্বের ২৫ জন ধনীর মধ্যে তিনি অন্যতম। মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি। কিন্তু চীনা সরকারের সমালোচনা করতে পিছপা হতেন না তিন সন্তানের বাবা জ্যাক মা। শাংহাইয়ের ঘটনার পরে মা’র আর এক সংস্থা অ্যান্ট-কে আর্থিক নজরদারি সংস্থার কোপে পড়তে হয় বলেও খবর। এবং তার ঠিক পরেই চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা থেকে সরে যায় তার নাম। চীন-আমেরিকা দ্বন্দ্বের পরিস্থিতিতেও নিউ ইয়র্কের একটি হাসপাতালে কমপক্ষে দু’হাজার ভেন্টিলেটর দান করে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা কুড়িয়েছিলেন মা। বেইজিং সেটাও ভালো চোখে দেখেনি ।

১০ অক্টোবর শেষ টুইট করেছিলেন জ্যাক মা। আলিবাবার এক মুখপাত্রের দাবি, সময়ের অভাবে টিভি শোয়ের বিচারক পদ থেকে সরে এসেছিলেন মা। কিন্তু তার পরে কেন মা’কে দেখা যাচ্ছে না, সে প্রশ্নের কোনও উত্তর মেলেনি মা’ এর সংস্থা বা পরিবারের কাছ থেকে।

পশ্চিমা দেশগুলোর একাধিক সংবাদমাধ্যমে জল্পনা, তবে কি বেইজিংয়ের বিরুদ্ধে মুখ খোলার মাসুল দিতে হচ্ছে জ্যাক মা’কে? শি জিন পিং প্রশাসন এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কোথায় জ্যাক মা? ঘনীভূত হচ্ছে রহস্য

আপডেট সময় ১২:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১