ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

স্বামী-স্ত্রীর ঝগড়া, ৮ মাসের সন্তানকে আছড়ে মারলো বাবা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে বাবা তার ৮ মাসের শিশুকে আছড়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুর নাম আব্দুল কাদের জিলানী রাব্বি।

এ ঘটনায় শিশুর পিতা রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৪ জানুয়ারি) রাতে এ বিষয়ে কথা হয় দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আফতাব উদ্দিন শেখ এর সঙ্গে। তিনি বলেন, দুপুর একটার দিকে সংবাদ পাই দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় লিটনের ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে পিতা রফিকুল ইসলাম তার ৮ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা করে। এই ঘটনার পরপরই রফিকুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও জানান, শিশুটির মা রাহিমা খাতুন এর কাছে জানা যায়, তার স্বামী রিকশাচালক। ওই এলাকায় একটি বাসায় চার মাসের বাড়ি ভাড়া না দিতে পারায় বাড়িওয়ালা তাদের বের করে দেয়। একপর্যায়ে আজকে সকালে ওই মুন্সি মার্কেট এলাকায় তার ফুফুর বাসায় উঠে তারা। সেখানেও স্বামী স্ত্রীর ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে বাবা শিশুকে একাধিকবার ফ্লোরে আছাড় দিয়ে হত্যা করে।

তিনি আরও বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পরপরই রফিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

স্বামী-স্ত্রীর ঝগড়া, ৮ মাসের সন্তানকে আছড়ে মারলো বাবা

আপডেট সময় ১০:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১