ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আইসিটির নতুন ওয়েবসাইট-লোগো

আকাশ আইসিটি ডেস্ক : 

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে নতুন ওয়েবসাইট ও লোগো প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

সোমবার (৪ জানুয়ারি) এ উপলক্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনলাইনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি আন্তর্জাতিক মানের ওয়েবসাইট তৈরি এবং স্বনামধন্য সব এজেন্সি ও গুণী শিল্পীদের পরামর্শের ভিত্তিতে লোগো তৈরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। নির্মিত ওয়েবসাইটটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তত্ত্বাবধান করবে।

পরবর্তীসময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে বলে সভায় জানানো হয়। ওয়েবসাইট তৈরি, কনটেন্ট নির্বাচন এবং লোগো নির্বাচনের ক্ষেত্রেও আলাদা আলাদা কমিটি করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই উপলক্ষে অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, অ্যানিমেশন মুভি, কুইজ, লাইট অ্যান্ড সাউন্ড শো ইত্যাদির প্রস্তুতির কথাও জানান।

সভায় অন্যদের মধ্যে অনলাইনে সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এটুআই-এর প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরীসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আইসিটির নতুন ওয়েবসাইট-লোগো

আপডেট সময় ০৯:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১