ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে ছাত্রী নিখোঁজ

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে নিখোঁজ নবম শ্রেণীর স্কুলছাত্রী পঞ্চমী সরকারের সন্ধান গত তিন দিনেও মেলেনি। মেয়েকে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার বাবা সোমবার নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান,পঞ্চমী সরকার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের হরিপদ সরকারের মেয়ে। সে স্থানীয় ধুন্দার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। পঞ্চমী গত ২ জানুয়ারি সকালে উপজেলা সদরে উপবৃত্তির টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফেরেনি।

গত তিন দিন আত্মীয়স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এতে তারা সবাই চিন্তিত হয়ে পড়েছেন। তার বাবা হরিপদ সরকার সোমবার নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। পঞ্চমী কোথায় যেতে পরে- এ ব্যাপারে পরিবারের কেউ কোনো মন্তব্য করতে পারছেন না। নন্দীগ্রাম থানার এসআই রুবেল মিয়া জানান,স্কুলছাত্রী নিখোঁজের ব্যাপারে থানায় জিডি হয়েছে। তাকে খুঁজে পেতে চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে ছাত্রী নিখোঁজ

আপডেট সময় ০৯:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১