ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

স্ত্রী হত্যায় স্বামী-সতীনের ফাঁসির আদেশ

আকাশ জাতীয় ডেস্ক:   

মেহেরপুরে স্ত্রী জরিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন।

ফাঁসিতে দণ্ডিত সাইদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ইচাখালী গ্রামের নবীর উদ্দিনের ছেলে এবং জমেলা খাতুন সাইদুল ইসলামের প্রথম স্ত্রী। নিহত জরিনা খাতুন সাইদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। ফাঁসির দণ্ডাদেশের স্বামী-স্ত্রী দু‘জনই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে- ২০১০ সালের ৩১ জানুয়ারি জরিনা খাতুন নিখোঁজ হন। ৬ ফেব্রুয়ারি বিকালে উপজেলার যাদবপুর গ্রামের মাঠে মাটি খুঁড়ে কুকুরের দল লাশ টানাহেঁচড়া করছিল। এলাকাবাসী লাশ নিয়ে কুকুরের মচ্ছব দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধারের পর নিখোঁজ জরিনার লাশ বলে শনাক্ত করে। জরিনার বোন ফেরদৌসী খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৭৪/২০১০। জি আর কেস নং ৪৫/২০১০। পুলিশ তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করে।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মেহেরপুর সদর থানার এসআই হাসান ইমাম নিহত জরিনার স্বামী সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলাকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তারা জামিনে ছাড়া পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

স্ত্রী হত্যায় স্বামী-সতীনের ফাঁসির আদেশ

আপডেট সময় ০৮:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১