ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেক্সাসে গির্জায় গুলিতে যাজক নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের টেক্সাসের গির্জায় বন্দুকধারীর গুলিতে এক যাজক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, উইনোনা শহরে স্টারভিলে মেথোডিস্ট চার্চে গোলাগুলির পর একজন সন্দেহভাজনকারীকে আটক করা হয়েছে। খবর রয়টার্সের

খবরে বলা হয়েছে, গির্জার স্টোররুমে লুকিয়ে ছিলেন এক ব্যক্তি। পরে যাজক তাকে দেখে ফেলেন এবং তার দিকে বন্দুক তাক করেন। পরে ওই ব্যক্তি যাজককে জাপটে ধরে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করেন। এতে যাজক নিহত হন।

গুলি করার পর গির্জার গাড়ি নিয়েই পালিয়ে যান ওই বন্দুকধারী। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি ঘটনার আগের রাতে এক গোলাগুলিতে জড়িত ছিলেন।

স্থানীয় শেরিফের পক্ষ থেকে বলা হয়েছে, রাত আনুমানিক ৯ টা ২০ মিনিট নাগাদ চার্চে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ওই চার্চে যাজকের স্ত্রী এবং আরো দুই ব্যক্তি ছিলেন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেক্সাসে গির্জায় গুলিতে যাজক নিহত

আপডেট সময় ১২:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১