ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফল পাল্টাতে জর্জিয়ার কর্মকর্তাকে চাপ, ট্রাম্পের ফোনালাপ ফাঁসে তোলপাড়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

নির্বাচনের ফল পাল্টাতে এখনও তৎপরতা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তাকে ফোন করে ওই রাজ্যের ফল পাল্টাতে চাপ দিয়েছেন। এমন একটি ফোনালাপ ফাঁস হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়েছে। খবর আলজাজিরার।

ওই নির্বাচনী কর্মকর্তাকে ট্রাম্প পুনর্গণনা করে তার পক্ষে ভোটের ফল দেখানোর অনুরোধ করেছেন। জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট জো বাইডেন ১১ হাজার ৭৭৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে ফোন করেন ট্রাম্প। সেখানে ট্রাম্প ওই কর্মকর্তাকে যে কোনোভাবে ভোটের ফল তার পক্ষে দেখানোর অনুরোধ করেন। তবে ব্র্যাড ট্রাম্পের এ অনুরোধে সাড়া দেননি।

তাদের দীর্ঘ ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট গতকাল রোববার প্রথম প্রকাশ করলে যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়।

ফোনালাপের সূত্র ধরে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প সেক্রেটারি অব স্টেটকে ১১ হাজারের বেশি ভোট কোনোভাবে খুঁজে বের করার জন্য বারবার বলছেন বলে ফোনালাপে শোনা যায়।

ট্রাম্প বলছিলেন– ‘আমি এই একটি জিনিসই চাইছি—কোনোভাবে ১১ হাজার ৭৮০ ভোট খুঁজে বের করা।’ ট্রাম্পের এই চাওয়ার কারণ, তা হলে জো বাইডেনের চেয়ে এক ভোট বেশি হয়ে যাবে এবং জর্জিয়ার নির্বাচনে তিনি জয়লাভ করেছেন, তা প্রমাণিত হবে। এমনিতেই নির্বাচনে তিনি জয়লাভ করেছেন বলে উল্লেখ করেন।

ট্রাম্পের কথার পরিপ্রেক্ষিতে ব্র্যাড রাফেনসপারজারকে বলতে শোনা যায়, ট্রাম্প ভুল তথ্যের ওপর ভিত্তি করে কথা বলছেন। রাজ্যের ভোট ঠিকই একাধিকবার গণনা করা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের কথায় নতুন ভোট খুঁজে পাওয়ার কাজ যে তিনি করবেন না, এমন কথা বিনয়ের সঙ্গে বলেন ব্র্যাড রাফেনসপারজার।

ফোনালাপের একপর্যায়ে ওই নির্বাচনী কর্মকর্তাকে এক ধরনের ব্লাকমেইল করার চেষ্টা করেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির লোকজন ব্র্যাড রাফেনসপারজারের ওপর অসন্তুষ্ট বলে ট্রাম্প উল্লেখ করেন ফোনালাপে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এমন ব্যবহার রিপাবলিকানরা নাকি মেনে নিতে পারছেন না। ৫ জানুয়ারি জর্জিয়ায় দুই সিনেট নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে ট্রাম্প উল্লেখ করেন। এখন যদি তার কথামতো সব ঠিক করে নেয়া হয়, রিপাবলিকান পার্টির নেতারা সেক্রেটারি অব স্টেটকে ‘খুবই শ্রদ্ধা’ করবেন বলে ট্রাম্প বলতে থাকেন।

৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন ইলেকটোরাল ও পপুলার ভোটেও জয়ী হয়েছেন। কিন্তু ট্রাম্প এখনও তাকে মেনে নেননি। ৬ জানুয়ারি জো বাইডেনকে প্রত্যয়ন করার কথা রয়েছে মার্কিন পার্লামেন্টে। ২০ জানুয়ারি বাইডেনের শপথ নেয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফল পাল্টাতে জর্জিয়ার কর্মকর্তাকে চাপ, ট্রাম্পের ফোনালাপ ফাঁসে তোলপাড়

আপডেট সময় ১২:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১