ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানি মন্ত্রীর হুঁশিয়ারি, সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করলেই মামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গত বছরের শেষ দিকে ইমরান খান সরকারের অপসারণ চেয়ে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করে বিরোধীদলগুলো। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিরোধী জোটের প্রধান মাওলানা ফজলুর রহমানের একটি মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের প্রশাসনিক মহল।

এরপরই পাকিস্তানের সেনাবাহিনীর নামে কোনও বিতর্কিত মন্তব্য করলে ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মামলা হবে বলে হুমকি দিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

গত বৃহস্পতিবার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান ও পাকিস্তান সেনা নিয়ে একাধিক মন্তব্য করেন মাওলানা ফজলুর রহমান। ইমরানকে সেনার চাকর বলার পাশাপাশি তাকে জালিয়াতির মাধ্যমে পদে বসানো হয়েছে বলেও কটাক্ষ করেন।

এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার একটি সাক্ষাৎকারে বিরোধীদের এই আন্দোলনকেই ভিত্তিহীন বলে দাবি করেন রশিদ আহমেদ। একইসঙ্গে সেনাবাহিনী নিয়ে কথা বললে মামলার হুঁশিয়ারি দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানি মন্ত্রীর হুঁশিয়ারি, সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করলেই মামলা

আপডেট সময় ১০:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১