ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

‘সৌরভের মতো ফিট ছেলেরও কিনা হার্ট অ্যাটাক’

আকাশ নিউজ ডেস্ক: 

সৌরভের মতো ফিট ছেলেরও কিনা হার্ট অ্যাটাক। শরীরে কোনও মেদ নেই, কিন্তু হার্টের আর্টারিতে মেদ। এর কারণ জিন। ভবিষ্যত কপালে লেখা থাকে না, লেখা থাকে জিনে। সুতরাং যত ফিটই হও না কেন, জিম করে দিন রাত যতই পার করো না কেন, জিন যা করার তা করবে।

আমার বাবার হয়েছিল হার্ট অ্যাটাক। আমার দুই দাদারই হয়েছিল হার্ট অ্যাটাক। একজনের হার্টের সব আর্টারি ব্লক ছিল, বাইপাস সার্জারি হয়েছে। আরেকজন প্রথম অ্যাটাকে বেঁচে গেলেও, দ্বিতীয় অ্যাটাকে বাঁচেনি। এই ফ্যামিলি হিস্ট্রি নিয়ে যখন আমি জিম করি, তখন ভাবি, জিম আমাকে বাঁচাবে না, বাঁচালে জিন বাঁচাবে। কিন্তু জিনোম থেরাপি করে খারাপ জিনগুলো ফেলে দেবো সে ক্ষমতা আমার নেই। অগত্যা যা হবে তা হবে বলে দিন যাপন করি। জানি যে কোনও মুহূর্তে দরজায় কড়া নড়ার শব্দ পাবো।

বাপ মা ভাই বোন কার কোন রোগ হয়েছিল, কে কোন বয়সে মারা গেছে, এই তথ্যই ইঙ্গিত দেবে আমার কী আছে, কী হবে, এবং আমি কবে। আমার ফ্যামিলির লোকেরা কেউই দীর্ঘজীবী নয়। সুতরাং আমিও লোল চর্ম হবো না, ফোকলা দাঁত হবো না, লাঠি হাতে নুয়ে নুয়েও হাঁটবো না। সে বয়সে আমাকে আমার জিনই পৌঁছোতে দেবে না।

সৌরভ দ্রুত চিকিৎসা পেয়েছেন বলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মাঝে মাঝে আমি ভাবি, আমার যদি হার্ট অ্যাটাক হয়, পোষা বেড়ালটি কিছুক্ষণ মিউ মিউ করবে, কিন্তু আমাকে হাসপাতালেতো ও নিয়ে যেতে পারবে না। ভেতর থেকে দরজা বন্ধ, কেউ তো ঘরে ঢুকতেও পারবে না। না, ওসব ভেবে লাভ নেই। জিন যদি সিদ্ধান্ত নেয়, প্রথম অ্যাটাকে আমাকে মারবে না, তাহলে মরবো না।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

‘সৌরভের মতো ফিট ছেলেরও কিনা হার্ট অ্যাটাক’

আপডেট সময় ১০:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১