ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাত্র ২৩ দিনেই শুটিং শেষ তৌকীরের ‘স্ফুলিঙ্গ’ ছবির

আকাশ বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’ এর শুটিং মাত্র ২৩ দিনেই শেষ হয়েছে। গেল বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং।

২৩ দিনের মাথায় এসে আজ রবিবার গণমাধ্যমকে তৌকীর আহমেদ জানালেন, আজ স্ফুলিঙ্গের ক্যামেরা ক্লোজ হচ্ছে। তিনি আরও বলেন, ‘টানা কাজ করে আজ শেষ হচ্ছে স্ফুলিঙ্গের শুটিং। তবে কিছু প্যাসওয়ার্ক বাকি রয়েছে। ডাবিং ও এডিটিংয়ে মাঝেই সে কাজগুলো করে ফেলবো।

শুটিং এত অল্প সময়ে শেষ করতে পেরে ছবির আর্টিস্টরাসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৌকীর আহমেদ। জানা গেছে, ছবিটি একটি ব্যান্ড দলকে নিয়ে। মূলত বঙ্গবন্ধুর আদর্শের ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে ছবিটিতে।

ছবিটির চারটি কেন্দ্রীয় চরিত্রে রওনক হাসান, পরীমণি ও শ্যামল মাওলার ও জাকিয়া বারী মম অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র ২৩ দিনেই শুটিং শেষ তৌকীরের ‘স্ফুলিঙ্গ’ ছবির

আপডেট সময় ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১