ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে না ইরাক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরাক ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে না বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত নাসির আব্দুল মোহসেন আব্দুল্লাহ। সম্প্রতি আমেরিকা ইরান বিরোধী নিষেধাজ্ঞা কার্যকর পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের ভেতরে একটি বিশেষজ্ঞ টিম প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চালিয়েছে। এর প্রতিবাদে নাসির আব্দুল্লাহ এই বক্তব্য দেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে গতকাল শনিবার দেয়া সাক্ষাৎকারে ইরাকি রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, জাতিসংঘে যে প্রস্তাব তোলা হয়েছে ইরাক মৌলিকভাবে তার বিরোধী।

গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘের বার্ষিক বাজেটের বিরুদ্ধে ভোট দেয়। ওই ভোটাভুটিতে আমেরিকার পাশে ছিল একমাত্র ইসরাইল। বিশ্বের ১৬৮টি দেশ ৩২৩ কোটি ১০ লাখ ডলারের এ বাজেটের পক্ষে ভোট দেয়। ঐতিহ্যগতভাবে জাতিসংঘের বার্ষিক বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়ে আসছে।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে চেয়েছিল কিন্তু তার পক্ষে প্রয়োজনীয় সমর্থন যোগাতে পারে নি ওয়াশিংটন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ট্রাম্প প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে না ইরাক

আপডেট সময় ০৫:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১