ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিশিগানে বাড়ির ওপর ভেঙে পড়ল প্লেন, নিহত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বৃহৎ ডেট্রয়েট শহরের বাইরে একটি বাড়ির ওপর ভেঙে পড়েছে ছোট প্লেন। এতে তিনজন নিহত হয়েছেন।

ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে নিহতদের একজন পাইলট এবং অন্য দুই জন যাত্রী।

প্রতিবেদনে বলা হয়েছে, যে বাড়ির ওপর প্লেন বিধ্বস্ত হয়েছে সেই পরিবারের লোকজন অক্ষত অবস্থায় আছেন। তবে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লিয়ন টাউনশিপে অবস্থিত বাড়িটি ডেট্রয়েট থেকে ৪০ মাইল দূরে বলে জানা গেছে।

ঐ পরিবারের মা বলেন, প্লেন বিধ্বস্তের সময় তারা বাড়ির ভিতরে ছিলেন। তিনি আরো বলেন, তারা লিভিং রুমে ছিল এবং তর্ক করছিল কোন সিনেমা দেখবে এবং অন্য রুমে যাওয়ার পরেই বিমান বিধ্বস্ত হয়ে বাড়ির ওপর পড়ে।

পরিবারের কারো কিছু না হলেও তাদের বিড়ালের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিশিগানে বাড়ির ওপর ভেঙে পড়ল প্লেন, নিহত ৩

আপডেট সময় ০৫:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১