ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জাস্টিন ট্রুডোর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

বৈশ্বিক মহামারীর এই সময়ে কানাডা সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত এবং প্রশংসিত হয়েছে। বিশেষ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ব্যক্তিগত উদ্যোগ এবং কানাডিয়ানদের প্রতি তার সহমর্মিতা ও সহযোগিতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে ট্রুডো সরকারের নেয়া নাগরিকদের জন্য বিভিন্ন প্রণোদনা স্মরণীয় হয়ে থাকবে।

নতুন বছরের প্রাক্কালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডিয়ানদের শুভেচ্ছা ও নতুন বছরকে স্বাগত জানিয়ে তার ফেইসবুক এবং টুইটারের এক বার্তায় বলছেন, সোফি এবং আমি আপনাকে নববর্ষের জন্য আমাদের উষ্ণ-আন্তরিক শুভেচ্ছা পাঠাচ্ছি।

তিনি উক্ত বার্তায় আরও বলেন, ‘এ বছরটি আমাদের জন্য চ্যালেঞ্জপূর্ণ ছিল। আমরা একটি বিশ্বব্যাপী মহামারীর তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমাদের স্বাস্থ্য, আমাদের অর্থনীতি এবং আমাদের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে’।

তিনি আরও বলেন, আমাদের দেশে বর্ণবাদ, বৈষম্য এবং অন্যায় নিরসনে আমরা এখন থেকেই কাজ করে যাবো। সেই সাথে আন্তর্জাতিক জলবায়ু থেকে শুরু করে অন্যান্য বিষয়েও কাজ করবো। বিগত করোনাকালের মাসের মানসিক, শারীরিক এবং আর্থিক সংকট কাটাতে আমরা কানাডিয়ানরা উন্নত আর সুন্দর ভবিষ্যতের জন্য নানাভাবে একসাথে কাজ করেছি এবং আগামীতেও করবো। এই ঐক্যবদ্ধতা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। নতুন বছরে একটি নতুনের দিকে আমাদের অধ্যবসায়, আমাদের বুদ্ধি, আমাদের মূল্যবোধ, আমাদের দায়িত্ববোধ এবং অন্যদের প্রতি আমাদের মমতায় সবাইকে নিয়ে এগিয়ে যাবো।

২০২১ সালে আমরা কানাডাকে আরও ন্যায়সঙ্গত করে সমৃদ্ধ এবং শক্তিশালী কানাডা গড়ে তুলবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জাস্টিন ট্রুডোর

আপডেট সময় ০৫:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১