ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উখিয়ায় অপহৃত স্বেচ্ছাসেবক উদ্ধারের ঘটনায় রোহিঙ্গা নেতা আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের উখিয়া উপজেলায় অপহরণের আট ঘণ্টা পর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেনকে (৩৬) উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মোহাম্মদ তাহের (৩২) নামে এক রোহিঙ্গা নেতাকে আটক করা হয়েছে। তিনি পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১-এর আবুল বশরের ছেলে। তাহের ওই ক্যাম্পে হেড মাঝি (রোহিঙ্গা কমিউনিটি নেতা) বলে জানা গেছে।

বুধবার রাত ১টার দিকে স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেনকে উদ্ধার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এর আগে বিকাল ৫টার দিকে শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে অপহরণ করা হয়।

ভিকটিম মোহাম্মদ হোসেন উখিয়ার বাসিন্দা। তিনি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান বলেন, সিপিপি সদস্য অপহরণে জড়িত থাকার অপরাধে এক রোহিঙ্গা নেতাকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, গত বুধবার বিকালে সিপিপি কর্মী মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা কাটাকাটির সূত্র ধরে উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা মোবাইল ফোনে তার স্বজনদের কাছে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে। খবরটি অবহিত হওয়ার পর থেকে তাকে উদ্ধারে অভিযানে নামেন এপিবিএন সদস্যরা।

অপহৃত ব্যক্তিকে উদ্ধারে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযানের একপর্যায়ে বুধবার মধ্যরাত পৌনে ১টায় শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ডি-৪ ব্লক থেকে তাকে উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় ওই ক্যাম্পের হেড মাঝির জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

উদ্ধার হওয়া সিপিপি সদস্যকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উখিয়ায় অপহৃত স্বেচ্ছাসেবক উদ্ধারের ঘটনায় রোহিঙ্গা নেতা আটক

আপডেট সময় ০৯:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০